Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাংলাদেশের পাঠ্যপুস্তকে মুজিবুর রহমানের নাম থেকে বাদ পড়ল বঙ্গবন্ধু-র তকমা

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে তোলপাড় হচ্ছে রাজনৈতিক প্রাঙ্গণ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে। রবিবার থেকে এসব বই এনসিটিবির ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে ছাপা বই তুলে দেওয়া হবে। তবে নতুন বইয়ের অনলাইন সংস্করণ খতিয়ে দেখে শিক্ষাবিদদের একাংশ গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের কথা সামনে এনেছেন। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ৭ মার্চ জাতির উদ্দেশে দেওয়া শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের অংশে তাঁর নামের আগে ব্যবহৃত বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে। শুধু লেখা হয়েছে শেখ মুজিবুর রহমান। এই পরিবর্তনটি করা হয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বইয়ের ২১ নম্বর পাতায়, পাঠ–২: ৭ই মার্চের ভাষণ অংশে।

শিক্ষাবিদদের মতে, ওই পাঠে মোট সাতবার শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ রয়েছে এবং প্রতিটি জায়গায় বঙ্গবন্ধু শব্দটি বাদ দেওয়া হয়েছে। এর আগে, ২০২৫ সাল পর্যন্ত পাঠ্যবইগুলোতে শিক্ষার্থীদের শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো। তাই হঠাৎ করে এই পরিবর্তন কেন করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও শেখ মুজিবুর রহমানের নামের আগে ব্যবহৃত জাতির পিতা শব্দটি পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছিল। একই সঙ্গে জাতীয় স্লোগান হিসেবে পরিচিত ‘জয় বাংলা’ শব্দটির ব্যবহারও কমে এসেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এসব পরিবর্তন হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories