Friday, July 24, 2026
26.7 C
Kolkata

বরিশালে নকল ঔষধ ও স্যানিটাইজার বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে আর্থিক দন্ড:

পারভেজ হোসেন
এনবিটিভি নিউজ ডেস্কঃ

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ১লা জুলাই বুধবার সকালে বরিশাল মহানগরীতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন এর যৌথ অভিযানে বরিশালের বাজারে দেশের নামি-দামি কোম্পানির বিভিন্ন ঔষধ ও কোম্পানির নাম বিকৃত করে বিভিন্ন প্রকার নকল ঔষধ, স্যানিটাইজার ও ডিজইনফেক্টেন্ট সামগ্রী অবাধে বিক্রয় করার সময় তা জব্দ করা হয়।

বরিশাল নগরীর ৯ নম্বর কাঠপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।

এসময় প্রায় ২ লাখ টাকা মূল্যমানের নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে মোবাইল কোর্ট টিম। নকল ও মেয়াদোত্তীর্ণ এসব হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ বিক্রির অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় কাঠপট্টি এলাকার নূর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে ৫ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও আরমান মেডিকেল হলকে ৫ হজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান, জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories