Friday, July 24, 2026
26 C
Kolkata

বিনা কারণেই বাড়ছে চালের দামঃ

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক

বিনা কারণেই বেড়ে চলছে চালের দাম। সুযোগ বুঝে বাজার নিয়ন্ত্রণ করে মিলারদের সিন্ডিকেট। মিলারদের দোষ দিচ্ছে পাইকাররা। অভিযোগ মানতে রাজি নয় মিলাররা। খাদ্য গবেষকরা মনে করেন, ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চালের মূল্য বৃদ্ধি বড় রকমের কারসাজি।
দিনাজপুরের চালের বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। ধানের ভরা মৌসুমেও প্রকারভেদে সব ধরনের চাল কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। মিলাররা সরবরাহ কমিয়ে দিয়ে দাম বেশি রাখছে বলে আড়তদার ও পাইকারদের অভিযোগ। তার প্রভাব পড়ছে বাজারে। মিলারদের হিসাব মতে, ধান কিনে চাল করতে প্রতি কেজিতে ৩৬ থেকে ৩৯ টাকা পড়ে। অথচ মিল গেটে সব ধরনের চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৮ টাকায়। ভোক্তাদের কিনতে হচ্ছে সেই চাল ৪৬ থেকে ৫১ টাকা কেজি। এ জন্য আড়তদার ও পাইকাররা দোষারোপ করছেন মিলারদের। মিলাররা দাম বেশি ধরছে বলেন,পাইকার ও আড়তদার । তারা প্রতি বস্তায় ১শ’ থেকে ১৫০ টাকা বেশি নিচ্ছেন। অনেক পার্থক্য ধান ও চালের। উৎপাদন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি করা হচ্ছে,অভিযোগ অস্বীকার করে চালকল মালিক বলেন।
মালিক গ্রুপ দিনাজপুরের সভাপতি মোসাদ্দেক হুসেন বলেন, অতিরিক্ত দাম বা সিন্ডিকেটের তথ্য সঠিক নয়। আসলে আমরা কোনো ভাবেই দাম সরকারের নির্ধারিত মূল্যে নিয়ে আসতে পারছি না।
গবেষক ড. মাসুদুল হক মনে করেন, কোনো কারণ ছাড়াই মূল্যবৃদ্ধির কারসাজি বন্ধে সরকারের কঠোর নজরদারি দরকার।
তিনি আরও বলেন, চালের দাম বেড়ে গেলে মানুষ খুবই সংকটে পড়ে যাবে। তাই এখনই এটা নিয়ন্ত্রণে আনা উচিত।
জেলায় খাদ্য বিভাগ এবার মিলারদের কাছ থেকে প্রায় ৯২ হাজার মেট্রিক টন চাল ক্রয় করবে। উৎপাদনের লক্ষ্যমাত্রায় বোরো মৌসুমে ৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories