Tuesday, March 10, 2026
26.8 C
Kolkata

৯ বার ইডির তলবে সাড়া দেননি, অবশেষে গ্রেপ্তার মুখ্যমন্ত্রী সোরেন

গ্রেপ্তার হলেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড মুক্তি মোর্চার (জেএমএম) সভাপতি হেমন্ত সোরেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে জেএমএমের সংসদ সদস্য মহুয়া মাঝি।

এর আগে অর্থ পাচারের অভিযোগে ২০০২ সালের আইন প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ৫০ ধারার অধীন একটি জমি কেলেঙ্কারির মামলায় সোরেনকে গত মাসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।

এ মামলায় হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে ইডি। তিনি প্রতিবারই সেইসব তলবে সাড়া দেননি। ২৯ জানুয়ারি সকাল থেকেই সোরেনের দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় ইডি।

দিল্লির বাসভবনে ইডির তল্লাশির প্রতিবাদ করেছেন হেমন্ত সোরেন। তিনি তফসিলি জাতি ও উপজাতিদের জন্য নির্দিষ্ট আইনের ধারায় ইডির কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলাও করেছেন। এজাহারে মুখ্যমন্ত্রী সোরেন বলেছেন, ‘আমার পরিবারের সদস্যরা এবং আমি তাদের (ইডি) কৃতকর্মের কারণে প্রচুর মানসিক চাপ এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছি।’

সোরেন অভিযোগ করেছেন, ইডি দিল্লিতে তার বাসভবনে তাকে এবং তার সমগ্র সম্প্রদায়কে হয়রানি ও অপমান করার জন্য তল্লাশি অভিযান পরিচালনা করেছে।

মহুয়া মাঝি রাজ্যপালকে (গভর্নর) অনুরোধ করেছেন চম্পাই সোরেনকে ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করতে।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories