Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় মৃত ১৪, বাস্তচুত ৩২ হাজার

মাত্র ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মালয়েশিয়াতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পাহাড় জঙ্গল ঘেরা এ দেশটিতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বন্যার পানি অধিকাংশ প্রদেশ থেকে সরে গেছে। তবে কিছু অঞ্চলের জলাবদ্ধতা এখনো কমেনি। স্বরণকালের ভয়াবহ এ বন্যায় পানিবন্দী হয়ে পড়া প্রায় ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তারা। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মালয়েশিয়ার গণমাধ্যমগুলো।

মঙ্গলবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার তথ্যে জানা গেছে, ১৭ ডিসেম্বরে দেশটির ১৩ প্রদেশের মধ্যে ৯ প্রদেশেই ভয়াবহ বন্যা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছিল। তবে এখন বেশ কয়েকটি প্রদেশ থেকে বন্যার পানি সরে গেলেও কিছু প্রদেশ এখনো পানিবন্দী আছে। পাহাং প্রদেশের পানি এখনো না সরায় লোকজন তাদের বাড়ি-ঘরে ফিরতে পারছেন না।

অন্যন্যা প্রদেশের মধ্যে রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গর প্রদেশে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ক্ষতিগ্রস্ত লোকদের দ্রুত পুর্নবাসন করার জন্য। এদিকে রাজধানী কুয়ালালামপুর ও গুরত্বপূর্ণ সেলাঙ্গর রাজ্যে আটটি মৃতদেহ পাওয়া গেছে, পাহাং-এ মৃতের সংখ্যা ছিল ছয়জন এবং বেন্টং প্রদেশে বন্যায় আরো চারজন এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories