Tuesday, June 9, 2026
30.4 C
Kolkata

২০১২ এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ খারিজ কলকাতা হাইকোর্টের, বড় জয় রাজ্যের

২০১২ সালের এসএসসি (SSC) মামলায় বড় জয় রাজ্য সরকারের। বুধবার কলকাতা হাইকোর্ট পরীক্ষার্থীদের মামলা খারিজ করে দিল। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিএজি (CAG) রিপোর্টে যে অস্বচ্ছতার কথা বলা হয়েছে সেটা কার্যত মেনে নিয়েছে হাইকোর্ট।

তবে রায়দান করতে গিয়ে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ‘কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬ হাজার ১৪০ জনের নিয়োগ তালিকা নয়।’ ক্যাগের রিপোর্টের সঙ্গে চাকরি প্রার্থীদের মামলার কোনও যোগ নেই বলেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় নিয়ে অখুশি চাকরিপ্রার্থীরা ডিভিশন বেঞ্চে আবেদন করবে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই ২০১২ সালে এসএসসি পরীক্ষা হয়। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হয় ২০১৩ সালের সেপ্টেম্বরে। এরপরই এসএসসি-র মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। চূড়ান্ত মেরিট লিস্টে নাম থাকার পরও বহু পরীক্ষার্থী চাকরি পাননি। ফলে তাঁরা আন্দোলন শুরু করেন।

অনশন, আমরণ অনশন চালানোর পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপার্থীরা। এই মামলার শুনানির পর চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories