Wednesday, October 21, 2026
24 C
Kolkata

জাকির হোসেনের হাতধরে ফের তৃণমূলে যোগদান বিভিন্ন দলের ৪০০ কর্মীর

আব্দুস সামাদ, জঙ্গিপুর: বাংলার রাজনীতির অন্যতম মুখ, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর বিধানসভার মনোনীত প্রার্থী জাকির হোসেনের হাত ধরে আবারও ৪০০ কর্মীর স্বতঃস্ফূর্তভাবে জাতীয় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি থেকে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান।

এদিন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জামুয়া অঞ্চল,কানুপুর অঞ্চল থেকে বুধবারোর এই যোগদান সভা আয়োজন করা হয়। এই যোগদান সভা covid- বিধি মেনেই হয়।

যোগদান সভা থেকে যোগদানকারীরা বলেন, পশ্চিম বঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনে যে ভাবে তাঁদের পাশে সর্বদা ছায়ার মতো থেকে সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে তাঁর কাজ তাঁদের মনকে উজ্জীবিত করে তুলেছে।

এছাড়াও তাঁরা বলেছেন, জাকিরের মতো নেতা এই রাজ্যের গর্ব, তাঁর অনুপ্রেরণায় তাঁরা অনুপ্রাণিত হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

এদিনের যোগদান নিয়ে জাকির হোসেন বলেন,  যোগদানের পেছনে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির সবটাই কৃতিত্ব। তিনি মানুষের পাশে থাকবেন, শুধু ভোটের সময় নয়,তিনি সর্বদা মানুষের আপদে,বিপদে,সর্ব প্রকার সহযোগিতা করে থাকেন। এবং সাধারণ মানুষের অভিযোগ,ক্ষোভ,আর্তনাদ,দুঃখ,কষ্টের কথা শুনে তাঁদের সাথে সাক্ষাৎ করে তাদের পশে থাকেন।

এছাড়াও তিনি বলেন,  জঙ্গিপুর বাসী তাঁকে হৃয়ের মাঝে রেখেছে। ভোটে জয় নিয়েও তিনি ১০০% আশাবাদী। তাঁকে জঙ্গিপুর বিধানসভায় তাঁর এলাকার মানুষ ব্যাপক ভোটের ব্যাবধানে বিজয়ী করবেন।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি মহম্মদ সোহরাব, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষ, সফিকুল ইসলাম,নবাব হোসেন,ইয়াকুব শেখ-সহ স্থানীয় অন্যান্য নেতৃত্ব।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories