Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

৭.২ মাত্রায় বিশাল ভূমিকম্পে তছনছ হাইতি, ধ্বংসস্তুপে পরিণত হল বাড়ি, মৃত কমপক্ষে ২৯

৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল হাইতি। শনিবার সকালে আচমকাই দেশের পশ্চিম অংশে ভয়াবহ কম্পন অনূভূত হয়। তাতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক এলাকা। কোথাও চোখের সামনে থেকে উধাও হয়ে গিয়েছে রাস্তা। কোথাও আবার রাস্তার দু’পাশের অট্টালিকা সমান বাড়িগুলি মিশে গিয়েছে ধুলোয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে ২৯ জনের মৃত্যুর খবর মিলছে।

জানা গিয়েছে, ঘনবসতিপূর্ণ রাজধানী শহর পোর্ট আউ প্রিন্স থেকে ১২৫ কিলোমিটার মতো দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ ফলে ভূমিকম্পের জেরে হাইতির রাজধানীতেও বহু ঘরবাড়ি সহ বহুতল ভেঙে পড়েছে৷ আতঙ্কে রাস্তায় ছোটাছুটি শুরু করেন মানুষ৷ প্রথম বার ভূমিকম্পের পরও বার বার ছোট ছোট কম্পন অনুভূত হচ্ছে৷ ফলে প্রাণের ভয়ে রাস্তাতেই অপেক্ষা করছেন মানুষ৷

ক্রিস্টেলা সেইন্ট হিলাইরি নামে স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে৷ অনেক মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন৷’ তবে শুধু হাইতি নয়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অংশ জুড়ে এ দিন কম্পন অনুভূত হয়েছে বলে খবর৷ ভূমিকম্পের পরই হাইতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ হাইতির সাহায্যে অবিলম্বে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনও৷

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ২০১০ সালে যে ভূমিকম্প হয়েছিল, তার তুলনায় এবার কম্পনের মাত্রা বেশি। কিন্তু ১১ বছরের বিধ্বংসী ভূমিকম্পের তুলনায় এবার ক্ষয়ক্ষতির মাত্রা কম হতে পারে। ২০১০ সালে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছিল হাইতির একাংশ। যে ভূমিকম্পের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনই আমেরিকার অন্যতম গরিব দেশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories