Saturday, September 5, 2026
28 C
Kolkata

মাদ্রাসা রক্ষায় আজমগড়ে সম্মেলন, আদালতের পথে জামিয়ত উলামা-ই-হিন্দ

উত্তরপ্রদেশের আজমগড়ে আয়োজিত হয় একটি মাদ্রাসা রক্ষা সম্মেলন ‘তাহাফ্ফুজ-এ-মাদারিস’। এই সম্মেলনে জামিয়ত উলামা-ই-হিন্দ, মাদ্রাসা ভাঙার বা বন্ধ করার সরকারি নোটিশের বিরুদ্ধে আইনি পথে লড়াইয়ের ঘোষণা দেয়।

জামিয়তের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন, “শুধু উত্তরপ্রদেশ নয়, হরিয়ানা, উত্তরাখণ্ড, আসাম এমনকি পানিপতের মতো জায়গাতেও মাদ্রাসাগুলিকে লক্ষ্য করা হচ্ছে। মাওলানা আরশাদ মাদানি আরও বলেন,দেশের স্বাধীনতার আন্দোলনে মাদ্রাসাগুলির বড় ভূমিকা ছিল।

এই সম্মেলনে আরও অনেক বক্তা বক্তব্য রাখেন। তারা সবাই মাদ্রাসা ভাঙার বাড়বাড়ন্ত নীতির প্রতিবাদ জানান এবং এই বিষয়টিকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে মন্তব্য করেন।

জামিয়ত জানান এই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হবে এবং ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে। বক্তাদের মতে, মাদ্রাসা দেশের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এগুলির প্রতি অবিচার মেনে নেওয়া যায় না।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories