Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ছোট্ট দুই বোনের

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম) : কাছাড় জেলার উধারবন্দ জিপির অন্তর্গত সোনাই বাজার সংলগ্ন ডুংরিপার গ্রামে জলে ডুবে মৃত্যু হল গ্রামের জনৈক বাসিন্দা দিনমজুর দিপু দাসের দুই কন্যা কিয়া দাস (৯)এবং মৌসুমী দাস (৮)এর। ঘটনাটি ঘটে সকাল ৭ টা নাগাদ। জলে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির পাশেই দুই বোন খেলাধূলোয় মগ্ন ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় বাবা দিপু দাস অসুস্থতার কারণে ঘরেই ঘুমিয়ে ছিলেন। মা সহ অন্যান্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর দুই বোনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। অনেকক্ষন খোঁজার পর বাড়ির পাশে থাকা জলমগ্ন গর্ত থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসী জড়ো হয়ে পড়েন। দুই বোনের মৃত্যুতে গ্রামের মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি। জানা গেছে, কিয়া আর মৌসুমী সোনাই ১৮২ নং মডেল স্কুলের ছাত্রী। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করেন সোনাই মন্ডল, কংগ্রেস সভাপতি সোনামিয়া লস্কর সহ অন্যান্য ব্যক্তিরা।

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories