Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বাঁশ নিয়ে হামলা দুস্কৃতদের

এনবিটিভি: ফের প্রকাশ্যে মালদহ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে বাঁশ নিয়ে হামলা। অভিযোগ দায়ের থানায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বার বার প্রকাশ্যে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদহের ইংরেজবাজারের পুরাটুলি সদরঘাট এলাকায় বাড়ি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের। স্থানীয় একটি পুজো কমিটির সভাপতি তিনি। পুজো কমিটির সম্পাদক তৃণমূল নেতা অম্লান ভাদুড়ি। অম্লান সাবিত্রীর বিরোধী গোষ্ঠীর বলেই জেলায় পরিচিত। দলের নিচুতলার দাবি, দুজনের সম্পর্ক অহি-নকুলের। সাবিত্রীর অভিযোগ, গত বছর থেকে বন্ধ হয়ে গিয়েছে পুজোটি।

সাবিত্রী বলেন, পুজোর জন্য অনুদান পেলেও পুজো বন্ধ গত বছর থেকেই। পুজো নিয়ে বৃহস্পতিবার মিটিং ছিল। তাঁর অভিযোগ, তার আগের রাতেই কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। দরজা ভাঙার চেষ্টা করে। সাবিত্রী ঘনিষ্টদের অভিযোগ, হামলাকারীরা অম্লান গোষ্ঠীর। ইংরেজবাজার থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন সাবিত্রীর মেয়ে। সাবিত্রীর অভিযোগ অস্বীকার করেছেন অম্লান গোষ্ঠীর লোকজন। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories