Thursday, October 22, 2026
25 C
Kolkata

নারীঃ বাঁচিয়ে বাঁচা, আগুন মাখা

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। পৃথিবীতে আলাদা করে একটা দিন ধার্য হয়েছে মেয়েদের জন্য। কিন্তু তার মানে এই নয় যে বাকি দিনগুলো মেয়েদের নয়। পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে সেই ঈভ থেকে আজকের নন্দিনী পর্যন্ত সক্কলে পৃথিবীটাতে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই করে যাচ্ছে। আর সেই লড়াইতে পুরুষ তার পরিপূরক। ১৮৫৭ সালে কাজের সময় কমানো ও বেতন বাড়ানোর দাবিতে পথে নামেন নিউইয়র্কের সুতো কারখানার নারীরা। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তাব দেন। এই দিন ধার্য করার উদ্দেশ্য ছিল নারীদের সমানাধিকার আদায়।আজও চলছে সেই লড়াই। পৌরাণিক কালের গঙ্গা,খনা, সীতা পার হয়ে ইতিহাসের রাজিয়া, গার্গী, মৈত্রী, অপালার বুকের উপর থেকে সেই স্রোত বয়ে এসে লেগেছে কাদম্বিনী, শাহবানু, মেধা পাটেকারদের গায়ে। সেই স্রোতের টানে আজও লড়ে যাচ্ছে প্রতিদিন অফিস যাওয়া মেয়েটা, সারাদিন ক্যাব মোটো চালানো যুবতী, কোভিড ডিউটি করা নার্স – ডাক্তার, ট্রাফিকে দাঁড়িয়ে পুড়তে থাকা পুলিশ বা কোনো এক প্রত্যন্ত গ্রামে ক্ষেতমজুর খাটা রমনী। ওদের লড়াই কিন্তু শুধু বেঁচে থাকার নয়, বাঁচিয়ে রাখারও। নারী একই শরীরে নরম নদী আবার জ্বলন্ত কাঠও। ‘নারী‘ মানেই ‘হ্যাঁ‘ এ ভাবনাই বদল আসলেও মুছে যায়নি। ‘না–রী‘ শব্দের শুরুতেই একটা ‘না‘ আছে। ওটার সম্মান কাম্য।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories