Friday, March 6, 2026
24.4 C
Kolkata

‘আফগানিস্থানে বসে তালিবান নির্মূল করতে পারেনি আমেরিকা, পাকিস্তান থেকে করবে কিভাবে?’ ঘাঁটি চাওয়ায় আমেরিকাকে জবাব ইমরানের

নিউজ ডেস্ক : প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইসলামাবাদ। সাফ জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি আরো বলেছেন, পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাক সরকার আরেকবার ভুল করবে না। HBO এর ডকুমেন্টারী সিরিজের জন্য এক ইন্টারভিউ এ তিনি একথা বলেন। দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা কলামে ও ইমরান খান একই কথা বলেছেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ আফগানিস্থানে যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই যুদ্ধে নিজেদের প্রয়োজন ছাড়া আমেরিকার সঙ্গী হয়ে অংশ নেওয়া ভুল হয়েছে। তবে অতীত ভুল থেকে ইসলামাবাদ অনেক কিছু শিখেছে। এই যুদ্ধে পাকিস্তানের ৭০ হাজারের বেশি প্রাণ হানি হয়েছে বলে তিনি জানান। এছাড়াও পাকিস্তানের মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ২৩ ট্রিলিয়ন ডলার।

ইমরান খান বলেন, আরো দ্বন্দ্ব-সংঘাত এড়ানোর জন্য পাকিস্তান থেকে আমেরিকার ঘাঁটি প্রত্যাহার করে নিতে হবে। পক্ষান্তরে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমেরিকার সঙ্গী হতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।

ইমরান খান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় আফগান জাতিকে বাইরের কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। আর আমেরিকা ও পারল না। সেদেশের ভিতরে থেকে তালিবান নির্মূল করতে পারল না আমেরিকা আর এখন কিভাবে তারা পাকিস্তান থেকে হামলা চালিয়ে তালিবানদের বিরুদ্ধে সাফল্য পাবে এই প্রশ্নও তিনি তোলেন।

আফগানিস্তান থেকে যখন আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে তখন ইমরান খান এমন সব মন্তব্য করলেন যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে। এদিকে আমেরিকায় এক রিপাবলিকান সিনেটর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখে আফগানিস্থানের ব্যাপারে পাকিস্তানের সাহায্য নিতে আহ্বান জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আফগানিস্থান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ক্ষেত্রে পাকিস্তানকে সঙ্গে না নেওয়ার ভয়াবহ পরিণাম হতে পারে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories