Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন ধূপগুড়িতে

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ফের খুন। বুধবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। গ্রামের পাট ক্ষেতে পড়ে ছিল ব্যক্তির মৃতদেহ। ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতাগ্রাম-১ নং গ্রাম পঞ্চায়েতের হরিনখাওয়া সংলগ্ন বামনটারি এলাকার এই ঘটনা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতে পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপরেই বাড়ির লোককে খবর দেওয়া হয়। মৃত ব্যক্তির নাম শিশ কুমার রায়। তিনি হরিণখাওয়া এলাকার বাসিন্দা। মৃতের স্ত্রী সবা রায় জানিয়েছেন, স্থানীয় এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন তাঁর স্বামী। সেই সম্পর্কের জেরেই নাকি এমন ঘটনা ঘটেছে।

তিনি বলেছেন, ‘ওই মহিলা তিন চার বার পালিয়েছিল। আমার বরের কাছ থেকে টাকা নিত।’ গোটা ঘটনায় বড়সড় ষড়যন্ত্রের দাবি করেছেন মৃতের স্ত্রী। তাঁর অনুমান, টাকার জন্যেই এই খুন করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পাট ক্ষেত থেকে মৃতদেহ তুলে নিয়ে যায় তারা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ধূপগুড়ি থানার পুলিশ।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories