Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

উৎক্ষেপণের সময় ভেঙে পড়ল ভারতের সব থেকে নির্ভরযোগ্য ব্রহ্মস ক্রুজ মিসাইল, হতাশ বিজ্ঞানী মহল

নিউজ ডেস্ক : উৎক্ষেপণের সময় হঠাৎ ভেঙে পড়ল ভারতের সব থেকে দ্রুতগামী এবং নির্ভরযোগ্য ব্রহ্মস ক্রুজ মিসাইল। আজ সকালে ওড়িশার চাঁদিপুর থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই হঠাৎ ভেঙে পড়ে ক্ষেপণাস্ত্রটি। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ঘটনায় হতাশ বিজ্ঞানী মহল। কারণ, এর আগে ভারতের অন্য বহু মিসাইলের উৎক্ষেপন বিভিন্ন সময়ে ব্যর্থতার মুখ দেখলেও রাশিয়ার সাহায্যে তৈরি এই ব্রহ্মস ক্রুজ মিসাইল খুব একটা ব্যর্থ হয় নি।

 

 

এক সূত্র এএনআইকে বলেছে, ‘আজ সকালে উৎক্ষেপণের অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ে যায়। কী কারণে ব্যর্থ হলো, তা খতিয়ে দেখবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরওডি) এবং ব্রহ্মস এরোস্পেস কর্পোরেশনের একটি যৌথ দল।’ সূত্রের খবর, প্রাথমিকভাবে বিজ্ঞানীদের ধারণা যে প্রপালসন সিস্টেমে কোনো সমস্যার জন্য সেই পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়নি। তবে কোন কারণে প্রত্যাশা পূরণ হয়নি, তা বিস্তারিত বিশ্লেষণের পরেই বোঝা যাবে বলে জানিয়েছে ওই সূত্র।

 

 

ব্রহ্মস ক্রুজ মিসাইল শুধু ভারতের নয় পুরো পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতগামী ক্রুজ মিসাইল। রাশিয়া ২০০৫ সালে ভারতের জন্য এই মিসাইল তৈরিতে সাহায্য করলেও নিজেরা এই মিসাইল ব্যবহার করে না। ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এই মিসাইল ছুড়তে সক্ষম। রাশিয়া ভারতের বেশ কিছু সুখোই যুদ্ধ বিমানেকেও এই ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য বিশেষভাবে কনফিগার করেছে। প্রথমে মিসাইলটি ২৯৫ কিমি দূরত্বে হামলা করতে পারলেও বর্তমানে এটি ৪৫০ কিমি দূরত্বে আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে। ভারতের শত্রুদের জন্য বিশেষ হুমকি হিসেবে পরিগণিত এই মিসাইলের পাল্লা ভবিষ্যতে রাশিয়ার সাহায্যে ৬০০ কিমি পর্যন্ত বৃদ্ধি করতে চায়। কিন্তু এই ব্যর্থতা বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ সঞ্চার করেছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories