Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আগামী ১০দিনের মধ্যে তৈরী হচ্ছে আরও ভয়ংকর নিম্নচাপ

আগামী ১০ দিনের মধ্যে এর থেকেও ভয়ঙ্কর নিম্নচাপের কবলে পড়তে পারে বাংলা ও ওড়িশা। চলতি মাস ফুরানোর আগেই দু-দুটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই দুটি ঘূর্ণাবর্তের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সম্প্রতি যে দুইটি ঘূর্ণাবর্ত আশঙ্কা তৈরি করছে সেই দুটি ঘূর্ণাবর্ত সরাসরি বঙ্গোপসাগরে তৈরি না হয়ে সুদূর দক্ষিণ চিন সাগরের জঠরে জন্ম নেবে। তারপর তা সাগর থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার হয়ে আগমন হবে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত দুটির গন্তব্য হবে পূর্ব উপকূল। আর সেই গন্তব্যে পৌঁছানোর পথে প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায়। এর জেরে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টি বাড়বে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগর থেকে টাইফুন অথবা নিম্নচাপের অংশবিশেষ বঙ্গোপসাগরে প্রায়শই চলে আসে। আসলে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলি দক্ষিণ চীন সাগরের কোন ঝড়ের অবশিষ্টাংশ। আর এই সকল ঝড়ের অবশিষ্টাংশ থাইল্যান্ড অথবা ভিয়েতনামের স্থলভাগের প্রবেশ করার পর শক্তি হারালেও কোন ঝড়ের অংশ বঙ্গোপসাগরে প্রবেশ করলে পুনরায় তা শক্তি সঞ্চয় করার সুযোগ পায়। আগামী ১০ দিনের মধ্যে এমন ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories