Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

চিনের সঙ্গে রেকর্ড বাণিজ্য ঘাটতি—ভারতীয় বাজারে বিপদ আমদানি বৃদ্ধির ঢেউ!

চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দিন দিন বেড়েই চলেছে। গত আর্থিক বছরে (২০২৪-২৫) এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯,৯০০ কোটি ডলার। তার আগের বছর যা ছিল ৮,৫০০ কোটি ডলার। এই ফারাক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে।

একদিকে ভারতের রফতানি কমছে, অন্যদিকে চিন থেকে আমদানি বেড়েই চলেছে। গত বছরে চিনে রফতানি কমেছে প্রায় ১৪.৫ শতাংশ। নয়াদিল্লি মাত্র ১,৪২৫ কোটি ডলারের পণ্য পাঠাতে পেরেছে বলে জানা যায়। অন্যদিকে, আমদানি বেড়েছে ১১.৬ শতাংশ, যার ফলে চিন ভারতকে ১১,৩৫০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার বড় কারণ হল চিনের বাজারে ইলেকট্রনিক পণ্য, ব্যাটারি, ও সোলার সেলের মতো সামগ্রীর চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায়। কিন্তু ভারত সেই সুযোগ কিছুটা কাজে লাগালেও ঘাটতি কমেনি।

 মার্কিন বাজারে চিনা পণ্যের প্রবেশ কঠিন হওয়ায়, তারা এখন ভারতীয় বাজারের দিকে তাকিয়ে আছে। ফলে ভারতের ঘরোয়া শিল্পে বড় ধাক্কা আসতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা এবং কঠিন সিদ্ধান্ত না নিলে অর্থনীতির উপর এর প্রভাব ভয়ংকর হতে পারে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories