Friday, July 24, 2026
26.5 C
Kolkata

রাম মন্দিরের বিপক্ষে অনুষ্ঠানে গেলে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপের হুমকি

শিক্ষার্থীদের রাম মন্দির পবিত্রকরণের বিরোধিতা করে কোনো অনুষ্ঠানের আয়োজন বা অংশগ্রহণ না করতে নোটিশ জারি করেছেন টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস মুম্বাইয়ের রেজিস্ট্রার।
বৃহস্পতিবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একদল ছাত্র রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিকল্পনা করছে। প্রশাসন এ ধরনের কোন প্রোগ্রাম হতে দেবে না।ছাত্রদের ভিন্নমতের যেকোন সমাবেশ গেলে  “আইন প্রয়োগকারী সংস্থা” দ্বারা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

“সমস্ত ছাত্রদের এই ধরনের কোনো অননুমোদিত কার্যকলাপে লিপ্ত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। আমরা শিক্ষার্থীদেরকে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি যে তারা যেন এই ধরনের কোনো কার্যক্রম বা বিক্ষোভে অংশ না নেয়, তা না হলে আইন-শৃঙ্খলা বাহিনী এই ধরনের কার্যকলাপে লিপ্ত হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এখনও পর্যন্ত, ক্যাম্পাসের অভ্যন্তরে কোনও ছাত্র সংগঠন রাম মন্দির ইস্যুতে জনসভা বা বিক্ষোভের ঘোষণা দেয়নি।

শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিটির সমালোচনা করে বলেছেন, এটি স্বেচ্ছাচারী বিবৃতি এবং অগণতান্ত্রিক। কারণ প্রশাসনের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ক্যাম্পাস প্রাঙ্গনে তাদের বাকস্বাধীনতা অনুশীলন থেকে বাঁধা দেওয়া।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories