Sunday, June 21, 2026
35.1 C
Kolkata

জামিনের পর বাড়ি ফিরলেন কেজরিওয়াল

৫০ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার সন্ধ্যায় তিহার কারাগার থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন কেজরিওয়াল। এসময় পরিবারের সদস্যরা তাঁকে ফুলের মালা পরিয়ে দিয়ে স্বাগত জানান।

এর আগে শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেন আদালত।সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই কেজরিওয়ালকে তিহার কারাগারে ফেরত যেতে হবে।

কেজরিওয়াল তিহার কারাগারের ৪ নম্বর ফটক দিয়ে বের হলে  তার দলের কর্মী ও সমর্থকেরা শ্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় কেজরিওয়ালের স্ত্রী সুনিতা ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কারাগার থেকে বের হয়ে কেজরিওয়াল জামিন দেওয়ার জন্য বিচারকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি আরও বলেন, একনায়কতন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

উল্লেখ্য, আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories