Friday, June 19, 2026
35.2 C
Kolkata

ইউসুফ পাঠানকে জমি দখলের অভিযোগে নোটিস বিজেপি পরিচালিত পুরসভার

জমি দখলের অভিযোগে তূণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নোটিশ পাঠালো গুজরাটের বিজেপি পরিচালিত বরোদা পুরসভা। দ্রুতই জমিটি খালি করতে বলা হয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে।

পাঁচবারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরে ঘাসফুল ফুটিয়েছেন তিনি। তার বিরুদ্ধেই অভিযোগ গুজরাটে বরোদা পুরসভার অন্তর্গত জমি বেআইনিভাবে দখল করে রেখেছেন।  ভোটের জেতার ৪৮ ঘণ্টার মধ্য়ে তাঁকে নোটিস পাঠানোয় হতবাক হয়েছেন অনেকে।

লোকসভা ভোটের ফল প্রকাশ করা হয়েছে গেল ৪ জুন। আর তাকে ৬ জুন এই নোটিশ পাঠানো হয়েছে।

বরোদা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন, ‘২০১২ সালে ৯৭৮ বর্গমিটারের একটি জমি ইউসুফকে বিক্রি প্রস্তাব নাকচ করে দিয়েছিল গুজরাট সরকার। সেই জমিটি এখন দখল করে রেখেছেন। সেকারণেই পুরসভার নোটিস গিয়েছে’।

তাঁর কথায়, ‘সম্প্রতি আমরা খবর পেয়েছি, ওই জমিতে দেওয়াল তুলছেন ইউসুফ। তাই ৬ তারিখে আমরা ওঁকে একটি নোটিস পাঠাই। দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা দু’সপ্তাহ অপেক্ষা করব। তার পর পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। এই জমি পুরসভার, আমরা এটা ফেরত নেব’।

Hot this week

দলিতদেরও RSS কে প্রশ্ন করার অধিকার আছে’, বিজেপি সাংসদকে কড়া জবাব প্রিয়াঙ্ক খাড়গের

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এবং বিজেপি সাংসদ রমেশ জিগাজিনাগির...

সরকারী কর্মীদের যোগ দিবসে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়! আদালতের চাপে সুরবদল রাজ্যের

আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া...

‘যুদ্ধের সময় ভুল হতেই পারে’, ইরানের এক স্কুলে ১৭৫ জন ছাত্রীর মৃত্যু নিয়ে সাফাই ট্রাম্পের

ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন...

Topics

শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব, উত্তরবঙ্গও এখন হাতছাড়া জোড়াফুলের

বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার নিজেদের শেষ...

ব্যারেল প্রতি তেলের দাম ৮০ ডলারের নিচে! তাও জ্বালানির মূল্য কেন আকাশছোঁয়া?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে অনেকটাই নেমেছে।...

পুনঃপরীক্ষার মাত্র দুই দিন বাকি, তার আগেই আবারও আত্মঘাতী দুই NEET পরীক্ষার্থী

সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এর প্রশ্নপত্র ফাঁসের খেসারত দিতে...

Related Articles

Popular Categories