Friday, June 19, 2026
38.7 C
Kolkata

যারা উদ্ধত তারা ২৪১ আসনে থেমে যায়: বিজেপিকে লক্ষ্য করে আরএসএস নেতা

ক্ষমতাসীন বিজেপিকে ‘উদ্ধত’ বলে অভিহিত করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা ইন্দ্রেস কুমার। একইসাথে  বিরোধী ইন্ডিয়া জোটকে ‘রামবিরোধী’ বলে দাবি করেছেন তিনি।

জয়পুর শহরের কাছে কানোটায় ‘রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পুজান সমারোহ’ অনুষ্ঠানে বিজেপির নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, এবারের নির্বাচনে তাদের আচরণের প্রতিফলন দেখা গেছে।

বিজেপির ফলাফলের দিকে ইঙ্গিত করে ইন্দ্রেস বলেন, যে দল ভক্তি দেখায়, কিন্তু কাজেকর্মে উদ্ধত হয়ে ওঠে, তারা ২৪১ আসনেই থেমে যায়। তবে এরপরও তারা সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। রামের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা ২৩৪ আসনে থেমে গেছে।

ইন্দ্রিস বলেন, গণতন্ত্রে রাম রাজ্যের ‘বিধান’ দেখুন। যারা রামকে ভক্তি করে, কিন্তু ধীরে ধীরে উদ্ধত হয়ে ওঠে, সেই দল হয়তো বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ঈশ্বর তাদের ঔদ্ধত্যের কারণে ভোট ও ক্ষমতার জায়গায় তাদের একটা পর্যায়ে নিয়ে থামিয়ে দিয়েছেন।

আরএসএস নেতা বলেন, যারা রামের পূজা করে, তাদের বিনয়ী হতে হবে। যারা রামকে অস্বীকার করে, ঈশ্বর নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

আরএসএসের নেতা মোহন ভগবত কিছু দিন আগে বলেছিলেন, সত্যিকারের ‘সেবক’ উদ্ধত হতে পারেন না এবং তিনি ‘মর্যাদার’ সঙ্গে জনগণের সেবা করে থাকেন।

তার ওই মন্তব্যের পরই ইন্দ্রেস কুমারের এই বক্তব্য অস্বস্তি তৈরি করেছে বিজেপিতে।

Hot this week

‘যুদ্ধের সময় ভুল হতেই পারে’, ইরানের এক স্কুলে ১৭৫ জন ছাত্রীর মৃত্যু নিয়ে সাফাই ট্রাম্পের

ইরানের মিনাব শহরে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন...

শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব, উত্তরবঙ্গও এখন হাতছাড়া জোড়াফুলের

বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পর এবার নিজেদের শেষ...

ব্যারেল প্রতি তেলের দাম ৮০ ডলারের নিচে! তাও জ্বালানির মূল্য কেন আকাশছোঁয়া?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে অনেকটাই নেমেছে।...

পুনঃপরীক্ষার মাত্র দুই দিন বাকি, তার আগেই আবারও আত্মঘাতী দুই NEET পরীক্ষার্থী

সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এর প্রশ্নপত্র ফাঁসের খেসারত দিতে...

নিউটনকে ‘পাইলট’, হাম্পির বদলে কোনারকের ছবি! ১,৬০০-র বেশি ভুলে ভরা বিজেপি শাসিত ওড়িশার সরকারি পাঠ্যবই

বিজেপি শাসিত রাজ্যে ওড়িশার সরকারি স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষের জন্য...

Topics

NEET প্রস্তুতিতে ২২ লক্ষ পড়ুয়া যত টাকা খরচ করে, তা শিক্ষাখাতে বরাদ্দ অর্থের সমান : রাহুল গান্ধী

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা এবং সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের কোচিং...

Related Articles

Popular Categories