Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

যোগীর রাজ্যে আবার টার্গেট মুসলমান সমাজ : গোরখপুরে একবছরের মধ্যে দুবার একই জায়গায় মসজিদ ভাঙার উদ্যোগ

বিনা অনুমোদনে নির্মাণের অজুহাতে গোরখপুর শহরের মেওয়াতিপুর এলাকায় একটি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার।  এই নিয়ে একবছরে দুটি মসজিদ ভাগতে চলেছে বিজেপি শাসিত গোরখপুর ডেভেলপমেন্ট অথরিটি। 

গত বছর জানুয়ারি মাসে কাছাকাছি শতাব্দী প্রাচীন আবু হুরাইরা মসজিদ বুলডোজর দিয়ে ভেঙে দেয় গোরখপুর পৌরসভা ক। সেই সঙ্গে ধ্বংস করা হয় আশেপাশের বেশ কিছু  বাড়িঘর ও দোকান।

বর্তমার মসজিদটি মাত্র এক বছর আগে তৈরি হয়েছিল। পুরোনো মসজিদ ভেঙে দেওয়ার পর পুরসভা  কর্তৃপক্ষ ও মসজিদ প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে, সরকার ২৪ x ২৬ ফুট আকারের একটি জমি বরাদ্দ করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায়  গড়ে তোলা হয় নতুন নতুন মসজিদটি।

মসজিদের তত্ত্বাবধায়ক (মুতাওয়াল্লি) ছিলেন সুহেল আহমেদ, যিনি গত বছর মারা যান। তাঁর মৃত্যুর পর, তাঁর ছেলে শোয়েব আহমেদ মসজিদের পরিচালনার দায়িত্ব নেন।

পুরসভার দাবি, প্রয়োজনীয় নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। ১৫ ফেব্রুয়ারির তারিখের আদেশে, GDA মসজিদের প্রতিনিধি শোয়েব আহমেদকে ১৫ দিনের মধ্যে মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। নইলে GDA নিজেই ভেঙে ফেলবে এবং সেই খরচ শোয়েব আহমেদের কাছ থেকে আদায় করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি দিনে, GDA মসজিদের গায়ে ভাঙার আদেশের একটি কপি লাগিয়ে দেয়। এর জবাবে, শোয়েব আহমেদ GDA-এর চেয়ারম্যান কমিশনারের কাছে এই আদেশের বিরুদ্ধে আপিল করেছেন।

১৯৬৩ সালে “শেখ ফুন্না বনাম পৌর বোর্ড” নামে একটি আইনি মামলা দায়ের করা হয়েছিল। চার বছর পর, ১৯ এপ্রিল ১৯৬৭ সালে শেখ ফুন্না ও পৌর বোর্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়, যাতে বলা হয়েছিল যে মসজিদের কোনো ক্ষতি করা হবে না। ২৬ এপ্রিল ১৯৬৭ সালে এই সমঝোতা বেসামরিক আদালত দ্বারা অনুমোদিত হয়।

বর্তমান ভাঙার আদেশ ও আইনি লড়াই

গত বছরের জানুয়ারিতে, পুরকর্তৃপক্ষ দাবি করে যে মসজিদ ও তার আশপাশের জমির মালিকানা তাদের। ৪৬ শতকের (ডেসিমাল) জমির উপর থাকা ১৬টি বাড়ি ও ৩১টি দোকান ভেঙে দেওয়া হয়। বর্তমানে সেখানে একটি মাল্টি-লেভেল পার্কিং ও কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে।

শোয়েব আহমেদের অভিযোগ, তার বাবা সুহেল আহমেদ যখন এই অবৈধ ভাঙার বিষয়ে প্রতিবাদ করেন, তখন পুরসভা তাদের ভুল স্বীকার করে নিয়ে  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪-এ অনুষ্ঠিত ষষ্ঠ সভায় নতুন জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়।

এর আগে, ৯ ফেব্রুয়ারি, ২০২৫-এ কুশীনগর জেলার হাটা এলাকায় মাদনী মসজিদও একইভাবে অবৈধ নির্মাণের অজুহাতে ভেঙে ফেলা হয়। সুপ্রিম কোর্ট ১৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ কুশীনগরের জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে নোটিশ জারি করে।  ২০২৪ সালের নভেম্বর মাসে শীর্ষ আদালত একটি আদেশ জারি করেছিল, যাতে বলা হয়েছিল যে পর্যাপ্ত নোটিশ ছাড়া বুলডোজার চালানো যাবে না।

তথ্যসূত্র: The Wire

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories