Saturday, September 5, 2026
28 C
Kolkata

উর্দু ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখতে, আদালতে দায়ের হওয়া মামলা খারিজ করল উচ্চ আদালত

বিখ্যাত রক তারকা রুপম ইসলাম লিখেছিলেন, ‘ভাষা কোন অবোধ শিশু নয়, যে শুনবে পিতার শাসন’। ভাষা, গোষ্ঠী বা কোন নির্দিষ্ট ব্যক্তিবিশেষের অধিকার হলেও, কোন ধর্মের নয়। এই কথাটি স্পষ্টভাবে জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। এখনো মহারাষ্ট্রে উর্দু এবং মারাঠি ভাষার মধ্যে এক অবাধ মেলবন্ধন লক্ষ্য করা যায়। মহারাষ্ট্রের আকোলা জেলার পাটুর নগর পরিষদে মারাঠি ভাষার সঙ্গে সমানভাবে তাল মিলিয়ে উর্দু ভাষাকেও ব্যবহার করা হয়। এই নির্দিষ্ট অঞ্চলে কেন উর্দু ভাষা ব্যবহার করা হবে, তা চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয়। তবে, গত মঙ্গলবার এই মামলাকে সম্পূর্ণরূপে খারিজ করে উচ্চ আদালত।

বিচারপতি বিনোদ চন্দ্রন মামলাটি খারিজ করার আগে মন্তব্য করেছেন, উর্দু ভারতের বাইরে থেকে আসা কোন বিদেশী ভাষা নয়। ভারতের মাটিতেই জন্ম হয়েছে উর্দু ভাষার। এমনকি ভারত থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিকশিত হয়েছে এই ভাষা। বিচারপতিরা এও বলেছেন, ‘হিন্দি’ শব্দ টাও ফার্সি শব্দ ‘হিন্দবী’ থেকে এসেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories