Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

ফের জারি লকডাউন

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি:করোনা সংক্রমণে লাগাতার বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য প্রশাসন সব কনটেনমেন্ট এলাকায় ফের কঠোর ভাবে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসকদের উদ্দ্যেশ্যে একটি নির্দেশিকা জারি করেছেন। ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে নির্দেশিকা কার্যকর হবে।তাতে স্পষ্ট বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন সব পরিষেবা বন্ধ রাখা হবে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাজারও বন্ধ রাখা হবে । কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের গণ পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাসিন্দারা সরকারি বা বেসরকারি অফিসে হাজিরার ক্ষেত্রে ছাড় পাবেন। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসনকে বলবেন তারা তা বাড়িতে পৌঁছে দেবে। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন হবে তা আলোচনা করে ঠিক করবে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ। জেলার ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপার বা পুলিশ কমিশনার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন।পরিবর্তিত গাইডলাইনের সংজ্ঞা অনুসারে কনটেনমেন্ট জোন ও বাফার জোন চিহ্নিত করে সেখানে কঠোর ভাবে লকডাউন কার্যকর করতে বলা হয়েছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories