Saturday, September 5, 2026
28 C
Kolkata

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক মহিলা স্থানীয় বিজেপি পার্টি অফিসে ডেকে তার ওপর শারীরিক এবং যৌন সহিংসতার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার কেন্দ্রে রয়েছেন জেলা বিজেপির সহ-সভাপতি।

নির্যাতিতা জানান, পার্টি অফিসে তাকে ডাকার কারণ ছিল চাঁদা সংক্রান্ত একটি বিষয়। উপস্থিত ছিলেন দুজন। অভিযোগ অনুযায়ী, প্রথমে তাকে পিছন থেকে চেপে ধরা হয় এবং পরে শারীরিকভাবে অত্যাচার করা হয়। নির্যাতিতা সেই স্থান থেকে বের হয়ে প্রাণ রক্ষা করেন। এরপর তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূলের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে পার্টি অফিসে ডেকে নিয়ে নিয়ে মারধর ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে। সেই মহিলা ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন। এটি খুবই উদ্বেগজনক।”

স্থানীয় বাসিন্দারা এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা এই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, রাজনৈতিক দলের অফিস কোনো ব্যক্তিগত অত্যাচারের স্থান হতে পারবে না।
বিপুল ক্ষোভ দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়ও। অনেকেই সরকারের কাছে তড়িৎ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছেন। নির্যাতিতার নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের শাস্তি দেওয়া জরুরি বলে মত প্রকাশ করা হয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories