Sunday, June 7, 2026
37.2 C
Kolkata

মোদীর ভুলেই দেশের অবনতি, অভিযোগ রাহুলের

এনবিটিভি: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (অ্যাকচুয়াল লাইন অব কন্ট্রোল বা এলএসি) বরাবর চিনা আগ্রাসনের জন্য কার্যত নরেন্দ্র মোদী সরকারকেই কাঠগড়ায় তুললেন রাহুল গাঁধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুলের মতে, গত ছ’বছরে মোদী সরকারের ধারাবাহিক ভুল এবং হঠকারিতার জন্যই ভারত দুর্বল হয়ে পড়েছে। যার ফলে ভারতের মতো দেশের বিরুদ্ধে মাথা তুলতে পেরেছে চিন। নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে রাহুলের দাবি, মোদী সরকারের ভ্রান্ত বিদেশনীতির জন্যই পড়শি দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এতে বিশেষ মাত্রা যোগ করেছে অর্থনৈতিক পরিকাঠামোর দুর্বলতা। এ সব কারণেই লাদাখে আগ্রাসী হওয়ার সাহস দেখিয়েছে চিন।

গত মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের পর থেকে মোদী সরকারের বিরুদ্ধে ক্রমাগত জোরালো আক্রমণ করেছেন রাহুল। শুক্রবারও তা অব্যাহত রেখেছেন তিনি। টুইটারে একটি সংক্ষিপ্ত ভিডিয়োতে মোদী সরকারের দিকে প্রশ্নের তির ছুড়েছেন রাহুল। তাতে নরেন্দ্র মোদী সরকারের বিদেশ নীতি-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের অবনতির জন্য কার্যত মোদী সরকারকেই দায়ী করেছেন তিনি। ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিয়োতে রাহুলের প্রশ্ন, “ভারতে কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে চিন এমন আগ্রাসী কাজ করতে পারে? এই মুহূর্তে কী এমন হয়েছে, যা ভারতের মতো দেশের বিরুদ্ধে পদক্ষেপ করতে চিনাদের আস্থার যোগান দিয়েছে?”

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories