Sunday, June 7, 2026
37.2 C
Kolkata

পরকীয়া সন্দেহে মালদা টাউন রেল স্টেশন চত্বরে গণধোলাইয়ের শিকার এক যুবক।

এনবিটিভি নিউজ ডেস্ক, ২৩ জুলাই, মালদা: পরকীয়া সন্দেহে মালদা টাউন রেল স্টেশন চত্বরে গণধোলাইয়ের শিকার হলেন বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুরের এক যুবক। এই ঘটনায় পুলিশকে খবর দিলে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম তাপস ঘোষ, তার বাড়ি গঙ্গারামপুর থানার সাহা পাড়া এলাকায়। অন্যদিকে পলাতক গৃহবধূর নাম সীমা মজুমদার, তার স্বামী শংকর মজুমদার, বাড়ি ইংরেজবাজার থানার দামোদর পুর গ্রামে। গৃহবধূর ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পাঠরত এক সন্তানও রয়েছে।

জানা যায় গৃহবধূর বাবার বাড়ি ধৃত যুবকের এলাকাতেই। তাদের দুজনের মধ্যে দুঃসম্পর্কের দিদি ভাইয়ের সম্পর্কও রয়েছে। গত ছ’মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান গৃহবধূর স্বামী। এদিন গৃহবধূ দিদির বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে। গৃহবধূর স্বামী ও তার ছেলে জানান, এদিন তারা বাইরে পালানোর উদ্দেশ্যে মালদা টাউন রেল স্টেশন চত্বরে আসে। এই ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে গৃহবধূর স্বামী শংকর মজুমদার ও ছেলে শুভঙ্কর মজুমদার রেলস্টেশন চত্বরে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং লোককেও ঘটনার কথা বলতেই অভিযুক্ত যুবকটি অটো গাড়িতে করে স্টেশন চত্বর থেকে পালানোর চেষ্টা করে । সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে স্থানীয় লোকজন যুবককে ধরে গণধোলাই দিতে শুরু করে। কিন্তু ওই গৃহবধূ তার আগেই সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories