Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

চুয়াডাঙ্গা সেপটি ট্যাঙ্কের পানি পরিষ্কার করতে নেমে দু’জনের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটি ট্যাঙ্কের পানি পরিষ্কার করতে নেমে গৃহকর্তার মেয়ে আসমা খাতুন (১৬) ও দোকান কর্মচারি হাসিবুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ার এরশাদুল ইসলাম (ইশাদুল) মুদি দোকানি বাড়ির একাংশে নতুন করে নির্মাণ করছেন সেপটি ট্যাঙ্ক। দু’দিনের বৃষ্টির পানি জমে ট্যাঙ্কে। এরশাদুল ইসলামের (ইশাদুল) মেয়ে আসমা খাতুন পানি পরিষ্কার করতে নিচে নামে। ট্যাঙ্কে নেমে আর উঠছে না দেখে তাকে তুলতে ওই ট্যাঙ্কে নামে দোকান কর্মচারী হাসিবুল ইসলাম। খবর পেয়ে কার্পাডাঙ্গা পুলিশক্যাম্পের ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। দুজনে সাড়া না পেলে স্থানীয়রা দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেন। দমকলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ট্যাঙ্কে বাতাস সরবরাহ করার পর দুজনের মৃতদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলেছেন, সেফটি ট্যাঙ্কে বিষক্ত গ্যাস তৈরি হয়। ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন থাকে না। নিচে নেমে দম বন্ধ হয়ে মারা যায়। এক্ষেত্রেও তেমনটিই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories