Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

কেন দিলীপ-রাহুলদের সঙ্গে দিল্লির বৈঠক এড়ালেন, সব ফাঁস করলেন মুকুল রায়

এনবিটিভি ডেস্ক: দিল্লিতে থাকলেও বিজেপির নির্বাচন প্রস্তুতির বৈঠক এড়িয়েছেন মুকুল রায়। যা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।  কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে রাজ্য বিজেপি নেতাদের। ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাজ্য নেতাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব। এমন গুরুত্বপূর্ণ বৈঠকে দিল্লিতে থেকেও কেন সেই বৈঠকে যোগ দিলেন না, কলকাতায় ফিরে তা ফাঁস করলেন মুকুল রায় নিজেই।

শনিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন বিজেপি নেতা মুকুল রায়। স্বভাবতই কৌতূহলী সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। দিল্লিতে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনায় তাঁর না থাকার কারণ জানতে চান সাংবাদিকরা।

উত্তরে মুকুল রায় জানান, তাঁর চোখে ইনজেকশন নিতে হবে। সেই কারণেই তড়িঘড়ি কলকাতায় ফিরে এসেছেন তিনি। তবে দিল্লিতে প্রথম দিনের বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন।

দলের রাজ্য নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের আলোচনা চলছে। দিল্লিতে থেকেও মুকুল রায় সেই আলোচনায় যোগ না দেওয়ায় স্বভাবতই জল্পনা বাড়ে। তবে কি বিজেপিতে মুকুল-জমানা শেষের পথে? এমনও জল্পনা তৈরি হয়।

এমনকী মুকুল রায় দলের বৈঠকে না থাকা সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায় আগের বৈঠকে ছিলেন। করোনার জেরে দিন কয়েক দূরে দূরে থাকছেন। বৈঠকে না থাকার কথা আগে জানিয়েছিলেন। সম্ভবত উনি কলকাতা চলে যাচ্ছেন।’

দিল্লিতে থাকাকালীন অবশ্য দলের বৈঠকে না থাকার কারণ জানাননি মুকুল রায়। তবে কলকাতায় ফিরেই সেই কারণটি স্পষ্ট করলেন।

এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুকুল রায় আরও জানান, বৈঠকের সময়ের মধ্যেই তাঁর ইনজেকশন নেওয়ার সময় হয়ে গিয়েছে, এটা তাঁর খেয়াল ছিল না। তাই বাধ্য হয়েই তিনি ফিরে এসেছেন। তবে তাঁর দিল্লির বৈঠক ছেড়ে কলকাতায় ফিরে আসার পিছনে অন্য কোনও কারণ নেই বলেও জানান এই বিজেপি নেতা।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories