Saturday, October 31, 2026
30 C
Kolkata

মহারাষ্ট্র- কেরলকে পেছনে ফেলে ফুটবলের উন্নয়নে শীর্ষে বাংলা

এনবিটিভি ডেস্ক:   ফেডারেশনের স্বীকৃতি রাজ্য ফুটবল সংস্থাকে। এআইএফএফ-এর বিচারে ফুটবলের উন্নয়ন আর প্রসারে দেশের মধ্যে সেরা হল বাংলা।

ফুটবলের উন্নয়নে বিভিন্ন রাজ্য সংস্থাগুলি কী পদক্ষেপ নিয়েছে, তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। যার মধ্যে রয়েছে কোচেস ট্রেনিং, গ্রাসরুট ফুটবল, রেফারিজ এডুকেশন। এছাড়াও ম্যাচ ও প্রতিযোগিতা আয়োজন। সব দিক খতিয়ে দেখে পয়েন্ট দেওয়া হয়েছে। গত মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে আইএফএ। মহারাষ্ট্র আর কেরলকে পেছনে ফেলে শীর্ষে বাংলা।

আইএফএ  সচিব হিসেবে নিজের প্রথম বছরেই ফেডারেশনের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জয়দীপ মুখার্জি। এআইএফএফ-কে কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানাচ্ছেন, এই জয় বাংলা ফুটবলের। সবার সাহায্য ছাড়া স্বীকৃতি পাওয়া সম্ভব ছিল না। বাংলা যে ভারতীয় ফুটবলের সেরা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্বীকৃতিই তা প্রমাণ করে দিল বলে মন্তব্য করেন আইএফএ সচিব।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories