Tuesday, July 28, 2026
28.5 C
Kolkata

পাশে আছি, মোদীকে বার্তা মমতার

এনবিটিভি: সঙ্কটের সময় কেন্দ্রের পাশে থাকার বার্তা আরও এক বার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাবি জানালেন, রাজ্যের দুঃসময়ে কেন্দ্রও যেন তার পাশে থাকে। সোমবার পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো বৈঠকে মমতার আর্জি— জনসংখ্যা, জনঘনত্ব এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে পশ্চিমবঙ্গের গুরুত্বের  কথা মাথায় রেখে কেন্দ্র যেন ইতিবাচক পদক্ষেপ করে।

এ দিন ভিডিয়ো-বৈঠকে কলকাতা, মুম্বই ও নয়ডায় তিনটি বিশ্বমানের কোভিড পরীক্ষাকেন্দ্রের উদ্বোধন করেন মোদী। সেই উপলক্ষেই হাজির ছিলেন মমতা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠকে প্রধানমন্ত্রীকে মমতা বলেন, “কোভিড বা যে কোনও সমস্যায় একসঙ্গে কাজ করা জরুরি। এটাই গণতন্ত্রের পরম্পরা। অনেক বড় রাজ্য আমাদের, কসমোপলিটান চরিত্র। অনেকগুলি রাজ্য এবং দেশের সীমানা-সীমান্ত রয়েছে। তাই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পদক্ষেপ করুন। আমি আবার বলছি, গঠনমূলক যে কোনও পদক্ষেপ করা হলে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করব।”

কোভিড পরিস্থিতিতে রাজ্যের মূল দাবি যে আর্থিক, সেটা আজ স্পষ্ট করে দিয়েছেন মমতা। লকডাউনের জেরে রাজস্ব আদায় যখন তলানিতে, তখন কী ভাবে রাজ্য চালাচ্ছেন, সে ব্যাখ্যা প্রধানমন্ত্রীকে এর আগেও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি জানান, আমপান-তাণ্ডবের পরে আর্থিক পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। মমতা বলেন, কোভিড সামলাতে রাজ্য ইতিমধ্যেই ২৫০০ কোটি টাকা খরচ করেছে। কিন্তু কেন্দ্রের থেকে এই খাতে টাকা এসেছে মাত্র ১২৫ কোটি। আমপানে ৩৫ হাজার কোটি টাকা সাহায্য চাওয়া হলেও কেন্দ্র এ পর্যন্ত স্রেফ হাজার কোটি টাকা দিয়েছে। এই সব খাতের অর্থ ছাড়াও সামগ্রিক ভাবে প্রায় ৫৩ হাজার কোটি টাকার দাবি এ দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Hot this week

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

Topics

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

Related Articles

Popular Categories