Saturday, July 25, 2026
33 C
Kolkata

‘৫০ টাকায় চলবে ডায়ালিসিস’, করোনায় আক্রান্ত হয়েও হাসপাতালের বেডে শুয়ে গরিবদের ঘোষণা ফুয়াদের

নিজস্ব সংবাদদাতা: ফের মানবিক সিপিএম নেতা। করোনায় আক্রান্ত হয়েও হাসপাতালের বেডে শুয়ে মানুষের জন্য নিরন্তর ভেবে চলেছেন ডাঃ ফুয়াদ হালিম। অসুস্থতার মধ্যেও চিকিৎসক হয়ে রোগী দেখার শপথ আজও অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি। করোনা পরিস্থিতি শুরু হওয়ার প্রথম থেকে গরিবদের স্বাস্থ্যরক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ফুয়াদ হালিম।

করোনায় আক্রান্ত ডাঃ ফুয়াদ হালিম হাসপাতালের বেডে শুয়ে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানালেন, ডায়ালিসিস বন্ধ হচ্ছে না। গোটা এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই স্বাস্থ্য পরিষেবা চলেছে। ২৬/০৩/২০২০ থেকে ২৯/০৭/২০২০ পর্যন্ত ৩ হাজার ১৫৪ জনের ডায়ালিসিস হয়েছে। গোটা অগাস্ট মাসেও গরিব মানুষদের মাত্র ৫০ টাকায় ডায়ালিসিস করাবে তাঁর সংস্থা কলকাতা স্বাস্থ্য সঙ্কল্প। ফুয়াদ লিখেছেন, ” ৩১ অগাস্ট পর্যন্ত ৫০ টাকায় ডায়ালিসিস চলবে।”

যদিও ডাঃ ফুয়াদ হালিম ২১ জুলাই জানিয়েছিলেন, তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। তিনি আজ থেকে হোম আইসোলেশনে থাকবেন। পরে তিনি করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়ে ভর্তি হন বেসরকারি নার্সিংহোমে। আর তাঁর করোনা পজিটিভ খবর প্রকাশ্যে আসতেই চোখ অন্ধকার হয়ে এসেছিল অনুগামী থেকে গরিবদের স্বাস্থ্য রক্ষায় নিয়োজিত থাকা রোগীদের।

হাসপাতাল সূত্রে খবর, এখন তাঁর শারীরিক অবস্থা ভালোই রয়েছে। যদিও, হাসপাতাল থেকে ডাঃ ফুয়াদের এই মানবিক পোস্টে হাসি ফুটেছে বহু মানুষের মুখে। সেই সঙ্গে আনন্দের কথা, আজই করোনাকে জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন তিনি।

Hot this week

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Related Articles

Popular Categories