Saturday, July 25, 2026
33 C
Kolkata

মদ না পেয়ে স্যানিটাইজার পান : মৃত ১০

রিপোর্টার
মোঃরেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার কুরিছেদু গ্রামে মদের দোকান বন্ধ থাকায় বিকল্প হিসেবে অ্যালকোহলিক হ্যান্ড স্যানিটাইজার পান করে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, স্থানীয় পর্যায়ে করোনা সংক্রমণের মুখে রাজ্য কর্তৃপক্ষ ওই গ্রামে লকডাউন আরোপ করেছিল।

এ ব্যাপারে জেলার পুলিশ প্রধান সিদ্ধার্থ কৌশল জানিয়েছেন, মদের দোকান খোলা না থাকায় গ্রামের মাদকাসক্ত বেশ কয়েকজন অধিবাসী পানি ও কোমল পানীয় মিশিয়ে হ্যান্ড স্যানিটাইজার পান করেছিলেন। স্যানিটাইজারের সঙ্গে আরও বিষাক্ত কিছু ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে – বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, রাসায়নিক বিশ্লেষণের জন্য স্যানিটাইজারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এদিকে, কলকাতা থেকে প্রকাশিত একটি পত্রিকা জানিয়েছে, মৃতদের মধ্যে তিন ভিক্ষুকও রয়েছেন। তাদের মধ্যে দু’জন স্থানীয় একটি মন্দির চত্বরে ভিক্ষা করতেন।

আরো জানা যায়, মৃতদের মধ্যে একজন মদের সঙ্গে স্যানিটাইজার মিশিয়ে খেয়েছিলেন। বাড়ি ফিরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শুক্রবার (৩১ জুলাই) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও ছয়জনকে। চিকিৎসাধীন অবস্থায় পরে তাদের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেলেও, অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে দেশটির কেন্দ্রীয় সরকার এরই মধ্যে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। কয়েকটি রাজ্যে সংক্রমণের ‘হটস্পটগুলোতে’ লকডাউন বহাল রেখে বাকি এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
তথ্যসূত্রে: সারাবাংলা.নেট

Hot this week

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Related Articles

Popular Categories