Sunday, November 1, 2026
27 C
Kolkata

রিয়া ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদকের অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে

সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক চক্রের যোগ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর ED-র দেওয়া তথ্যের ভিত্তিতে এবিষয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইতিমধ্যেই, রিয়ার বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন’ (NDPC)-এর আওতায় মামলা দায়ের হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রিয়া এবং তাঁর সঙ্গীদের নারকোটিক্স টেস্ট করা হবে। শীঘ্রই তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে খবর।

সম্প্রতি রিয়া, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, জয়া সাহা ও দীপেশ সাওয়ান্তের হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এসেছে মাদক সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা। যেখানে MDMA, Hash সহ বিভিন্ন নিষিদ্ধ মাদকের কথা উঠে এসেছে। রিয়া ও জয়া সাহার কথাবার্তায় উঠে এসেছে নিষিদ্ধ CBD-র মতো মাদকের কথা। যেটি সুশান্তকে চা কিংবা কফির সঙ্গে রিয়া মিশিয়ে খাওয়াত বলে মনে করা হচ্ছে। আর এই তথ্য উঠে আসার পরেই রিয়া ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ১৯৮৫-র ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন’ (NDPC)-এর আওতায় ভারতীয় দণ্ডবিধির ২৮, ২০বি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

জানা যাচ্ছে, রিয়া ও অন্যান্যদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ১০ বছরের কারাদণ্ড হতে পারে তাঁদের। রিয়ার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ওঠা মাদক সংক্রান্ত অভিযোগ বর্তমানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তাধীন।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories