Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

করোনাকালে আন্দামান বিলুপ্তপ্রায় জনজাতিতে পরিণত হয়েছে

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে বেশ কয়েকটি আদিম জনজাতি। এরমধ্যে গ্রেট আন্দামানিজ অন্যতম। তবে বর্তমানে তাঁরা বিলুপ্তপ্রায় জনজাতিতে পরিনত হয়েছে। ভারত সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে এদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩। সম্প্রতি জানা যাচ্ছে এই জনজাতির ১০ জন করোনা আক্রান্ত। কীভাবে তাঁরা সংক্রমিত হলেন, সেটা নিয়েই চিন্তায় আন্দামান প্রশাসন। পাশাপাশি চিন্তা বাড়ছে বিচ্ছিন্ন সেন্টিনেলিজ-সহ দ্বীপপুঞ্জের অন্যান্য জনজাতিগুলিকে নিয়েও।

জানা যাচ্ছে জারোয়া জনজাতির সঙ্গে কর্মরত পাঁচ উন্নয়নকর্মীর মধ্যেও সংক্রমণ দেখা দিয়েছে। আন্দামানে প্রাচীন জনজাতি নিয়ে কাজ করা পরিবেশ সংগঠনগুলি দাবি করছে, দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। বিশেষ করে বহিরাগত না পৌঁছতে পারে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার। এরজন্য নর্থ সেন্টিনেল দ্বীপ সংলগ্ন সমুদ্রেও টহলদারি বাড়ানোর দাবিও জানিয়েছে তাঁরা।

ব্রিটিশ আমলে গ্রেট আন্দামানিজ জনজাতির জনসংখ্যা ছিল প্রায় পাঁচহাজারের মতো। কিন্তু সভ্যতার ছোঁয়ায় এই জনজাতির মধ্যে টিবি ও মদ্যপানের অভ্যাস তৈরি হয়। ফলে দ্রুত রোগভোগের জন্য দ্রুত অবলুপ্তির পথে চলে যায় গ্রেট আন্দামানিজরা। নর্থ সেন্টিনেল দ্বীপে কার্যত বিচ্ছিন্ন থাকলেও সেখানে চোরাশিকারির দৌঁরাত্ম্য করোনা ছড়ানোর অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories