Saturday, October 31, 2026
28 C
Kolkata

বিক্রম যোশির পর রতন সিং, আবার সাংবাদিক খুন যোগি রাজ্যে

এনডিটিভি ডেস্ক: বিজেপি সরকারের আমলে বিজেপি শাসিত রাজ্যে বারংবার সাংবাদিকদের হত্যার খবর মেলে। তদন্ত কখনও হয়নি। বরং কোনো গল্প বানিয়ে কেসগুলো ধামা চাপা দেওয়া হয়েছে। গত মাসে যোগির রাজ্যে বিক্রম যোশি নামে একজন সাংবাদিক খুন হয়। আবার গত কাল রতন সিং নামে এক সাংবাদিক খুন হয়। এই নিয়ে গত দুইমাসে দুইজন সাংবাদিকের মৃত্যুর খবর সামনে এল উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছেন পৈতৃক সম্পত্তির জেরে তিনি খুন হন। কিন্তু রতন সিংয়ের প্রতিবেশীরা এর প্রতিবাদ করেন।

রতন সিংয়ের পরিবারের দাবি পুলিশ ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গত সোমবার রতন বাড়ি ফেরার সময় কিছু দুষ্কৃতীরা তাকে তাড়া করে তারপর গুলি চালায়। আজমগড় রেঞ্জের ডিআইজি সুভাষ দুবে বলেন, ‘রতনদের জমি দখল করে ধৃতরা একটি পাঁচিল দেয়। সেখানে একটি খড়ের গাদাও দিয়েছিল ধৃতরা। রতন সেই খড়ের গাদা সরিয়ে দিয়েছিলেন। এই নিয়ে রতনদের সঙ্গে ধৃতদের বিবাদ এত বড় আকার নেয়।’ সাংবাদিকের বাড়ির সামনে পুলিশি পাহারার বসানো হয়েছে।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories