Wednesday, March 11, 2026
32.2 C
Kolkata

ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর, অকাল হোলিতে মাতলো মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীরা

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: দ্বিতীয় বারের জন্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীর রঞ্জন চৌধুরী। এখন তিনি লোকসভায়  কংগ্রেসের দলনেতা। দিল্লির সঙ্গেই এ বার বাংলায় প্রদেশ কংগ্রেসের দায়িত্বও যুক্ত হল।প্রথম বার অধীরবাবুকে যখন প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছিল, ২০১৪ সালের লোকসভা নির্বাচন তখন অদূরে। দু’বছর আগে এই সেপ্টেম্বর মাসেই অধীরবাবুকে পদ থেকে সরিয়ে আচমকা সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছিল এআইসিসি। প্রদেশ সভাপতি হিসেবে সোমেনবাবু প্রয়াত হয়েছেন জুলাইয়ের শেষে। সংসদের অধিবেশনের আগে দিল্লি যাবেন বলে এ দিনই বহরমপুর ছেড়েছিলেন অধীরবাবু। কিন্তু কলকাতায় এসে জানতে পেরেছেন দিল্লির সিদ্ধান্ত। রাতে রয়ে গিয়েছেন কলকাতাতেই। ঠিক হয়েছে,বৃহস্পতিবারই বিধান ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়ে তার পরে দিল্লি যাবেন বহরমপুরের সাংসদ। তিনি যখন দায়িত্ব নিচ্ছেন তখন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কার্য্যালয়ে চলছে অকাল হোলি। তাসা ব্যানজো নিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতা কর্মীরা। এমন কি রঘুনাথগঞ্জ – ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে লাডু ও মিষ্টি বিতরন করছেন কংগ্রেস কর্মীরা।

Hot this week

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

প্রচারে নেমে কিশোরদের কাছে গিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করলেন বিজেপি নেতা সুরাজ কুমার সিং, তুঙ্গে বিতর্ক

পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

Topics

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

“আমরা আছি বলেই আপনারা নিরাপদ ”—মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে রাজ্যের রাজনীতিতে...

Related Articles

Popular Categories