Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

হাইকোর্টের ভর্ৎসনার পর টনক নড়ল কমিশনের, নিষিদ্ধ সব বড়ো জনসভা, রোড শো

নিউজ ডেস্ক : হাইকোর্টের ভর্ৎসনার পর প্রবল চাপে থাকা কমিশন রাজ্যে ভোটের মধ্যেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল। বাকি দুই দফার ভোটের আগে কোনও জনসভা, রোড শো বা মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি। আগে থেকে যে যে জনসভা-রোড শোয়ের অনুমতি নেওয়া ছিল, সেগুলি সব বাতিল করা হল। শুধুমাত্র অনধিক ৫০০ জন নিয়ে সভা করার অনুমতি দেওয়া হবে। এর আগে মোদি সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে করোনার প্রবল বিস্তারের মাঝেও রাজনৈতিক জনসভা বাতিল করতে সম্মত হয়নি। নির্বাচন কমিশন ও নামমাত্র একটা সার্কুলার দিয়ে চুপ করে যায়। যাতে সুবিধা হয় বিজেপির। এমনকি অমিত শাহ এও পর্যন্ত বলেন যে নির্বাচনী প্রচারের সঙ্গে করোনা সংক্রমণের কোনো সম্পর্ক নেই।

 

উল্লেখ্য, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, করোনা মহামারির মধ্যে এই ভাবে শুধুমাত্র সার্কুলার দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন। কমিশনের হাতে চূড়ান্ত ক্ষমতা রয়েছে। যা প্রয়োগ করা হচ্ছে না। সেই ক্ষমতার প্রয়োগ প্রয়োজন।

শুনানিতে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টিএন সেশনের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধান বিচারপতি। সেশনের ১০ ভাগের ১ ভাগ কাজ করার জন্য কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট। কমিশন চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ না করলে আদালতই প্রয়োজনে সেশনের কাজ করবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ।

 

বৃহস্পতিবার আদালতের এই ভর্ৎসনার পরই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ষষ্ঠ দফার ভোট মিটতেই কমিশন সাফ জানিয়ে দিয়েছে, বাকি দুই দফার আগে কোনও বড় নির্বাচনী জনসভা, জমায়েত, রোড শো করা যাবে না। প্রসঙ্গত, রাজনৈতিক জনসভা করার প্রতি প্রতিজ্ঞা বদ্ধ মোদি বাধ্য হয়ে বাংলায় সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories