Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

ফের দলিত নির্যাতন মধ্যপ্রদেশে! এবার ঘটনাস্থল ছতরপুর

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের দলিত নির্যাতনে শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। এবারের ঘটনাটি ঘটলো মধ্যপ্রদেশের ছতরপুরে।

ঘটনাটি কি?

শুক্রবার, ছতরপুর জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে বিকাউরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নালা তৈরির কাজ করছিলেন দশরথ আহিরওয়ার। কাজ করতে করতেই দশরথ ও তাঁর সহকর্মীরা পাশেই স্নানরত রামকৃপাল প্যাটেলের সঙ্গে ঠাট্টা মসকরা করছিলেন। ভুলবশত দশরথের হাতে লেগে থাকা গ্রিজ লেগে যায় রামকৃপালের গায়। তারপর রামকৃপাল মানুষের মলমূত্র তুলে দশরথের গায়ে মাখিয়ে দেন।

দশরথ বলেন, ‘‘আমার হাতে গ্রিজ লেগেছিল। ভুলবশত সেই হাত রামকৃপালের গায়ে লেগে যায়। এর পর যে মগ দিয়ে রামকৃপাল স্নান করছিলেন, সেই মগে পাশেই পড়ে থাকা মানুষের মলমূত্র তুলে নিয়ে এসে আমার শরীরে মাখিয়ে দেন। এমনকি আমার মাথা এবং মুখেও মাখিয়ে দেওয়া হয়। আমি পর দিন এফআইআর করি। আমি বিষয়টি নিয়ে পঞ্চায়েতে নালিশ জানাতে গিয়েছিলাম। উল্টে পঞ্চায়েতই আমার উপর ৬০০ টাকা জরিমানা ধার্য করে।”

রামকৃপালকে আটক করে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি আইনের পাশাপাশি একাধিক অন্য ধারায় মামলা রুজু করেছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories