Tuesday, June 9, 2026
31.4 C
Kolkata

ফের সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন রাজ্যে, মেট্রো চললে আপত্তি নেই রাজ্যের, সপ্তাহে তিনদিন চলবে বিমান

২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যে লকডাউনের মেয়াদ। তবে শহরতলির ট্রেন এবং মেট্রো চলাচল চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর এবং ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন হবে। স্কুল কলেজ আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে। ২০ সেপ্টেম্বরের পর ফের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেইসঙ্গেই তিনি জানান, করোনা সংক্রান্ত বিধি এবং সামাজিক দূরত্ব মেনে যদি কলকাতা এবং সংলগ্ন এলাকায় মেট্রো এবং শহরতলির ট্রেন চালানো হলে রাজ্যের কোনও আপত্তি নেই। তবে তা ধাপে ধাপে চালাতে হবে।

৬টি শহর থেকে বিমান চলাচলে নিষেধাজ্ঞাও এবার শিথিল করা হচ্ছে। দিল্লি, মুম্বই, সুরাত, পুনে সহ ৬টি শহর থেকে রাজ্যে বিমান চলাচল এতদিন নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে এখন থেকে সপ্তাহে তিনদিন বিমান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories