Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ছুটির দিনেও সেই চেনা ভিড় নেই আলিপুর চিড়িয়াখানায়

কলকাতা: করোনার জেরে প্রায় ছ’মাস পর খুলেছে আলিপুর চিড়িয়াখানা। তারপরও সেখানে দেখা যাচ্ছেনা সেই চেনা ভিড়। স্কুল, কলেজ বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের ভিড় জমিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, জেব্রা, হরিণ সহ বিভিন্ন প্রাণী দেখার হিড়িক আর চোখে পড়ছেনা।

অনেকেই বলছেন, করোনা আতঙ্কেই চিড়িয়াখানা মুখী হচ্ছেননা দর্শনার্থীরা। আবার অনেকই জানেনই না চিড়িয়াখানা খুলেছে কিনা। ফলে রবিবার ছুটিরদিনে দুুপুর গড়িয়ে বিকেল হলেও সেই চেনা ভিড়ের দৃশ্য এখন অধরাই থেকে গেছে।

গত রবিবার চিড়িয়াখানায় পৌছে যায় এনবিটিভি। আর সেদিনই ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। দেখা যায় চিড়িয়াখানা এসেও ব্যাটমিন্টন খেলায় ব্যস্ত দুই কিশোরী।

মেদিনীপুর থেকে সপরিবারে এক ব্যক্তি এসেছেন কলকাতার এক আত্মীয়র বাড়িতে। সেখান থেকেই চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন তাঁরা। শুধু এই রাজ্য থেকেই নয়, পড়শি রাজ্য ঝাড়খন্ড থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানায় সটান ঘুরতে চলে এসেছেন আর এক ব্যাক্তি।

দর্শনার্থীদের ভিড় না থাকায় কোপ পড়েছে বিভিন্ন খাবার ব্যবসায়। ব্যবসায়ীরা বলছেন, আগে ব্যবসা ভালো হলেও এখন মন্দা চলছে।

সামনেই বড়ো দিন, নতুন বছর আসছে। সেই সময় দর্শনার্থীদের ভিড় হতে পারে বলে আশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে সরকারের বেধে দেওয়া ৫০ শতাংশ দর্শনার্থী প্রবেশের শর্ত মেনে কিভাবে চিড়িখানা পরিচালনা করেন কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories