Sunday, July 26, 2026
26 C
Kolkata

এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তার যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। অন্তত ৪০টি বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরতির দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এবার সেই তালিকায় নাম লেখালো কানডা। দেশটির  ম্যাকগিল বিশ্ববিদ্যালয়েও ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি,  ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে ইহুদিবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহার করতে হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের হুমকি দিয়েছে ক্যাম্পাসের ভেতর এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয়। তাদের পরিণতিও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো হতে পারে।

জানা গেছে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ট্রিয়েল শাখা। তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান (তাঁবুতে) কর্মসূচির ডাক দিয়েছে।

শিক্ষার্তীদের দাবি, তারা বিশ্ববিদ্যালয়কে গণহত্যায় অংশীদার হতে দিতে চায় না। ফিলিস্তিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories