Monday, June 22, 2026
30.6 C
Kolkata

বাংলা থেকে ৩০টি আসনে জয় হবে মোদিজির : অমিত শাহ

পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি, পৌরসভা নিয়োগে দুর্নীতি, গরু পাচার ও কয়লা পাচার–কাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মমতাদি, এই তো শুরু হলো, দুর্নীতিতে যুক্ত সবাইকে জেলে যেতেই হবে।’

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মতুয়া–অধ্যুষিত বনগাঁওয়ে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেণ।

তিনি বলেন, ‘দুর্নীতিবাজেরা রেহাই পাবে না। আপনারা কেউ জীবনে এক নেতার বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার হওয়া দেখেছেন? আমি মমতাদিকে বলছি, এই ৫০ কোটি টাকা কার? ওই মন্ত্রীকে জেলে ঢোকানো উচিত নয় কি?’

অমিত শাহ আরও বলেন, নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিভ্রান্ত করা হচ্ছে। এই বাংলায় সিএএ হবেই। কেউ আটকাতে পারবে না। মানুষও এখন বুঝতে পেরেছে, সিএএ নিয়ে মমতাদি ‘মিথ্যা’ প্রচার করছেন।

তিনি বলেন, ‘মমতাদি, যদি বাংলার জন্য কিছু করে থাকেন সেটা হলো, অনুপ্রবেশকারী ও দুর্নীতিবাজদের মদদ দেওয়া। এখন মমতাদি ইভিএম গড়বড়ের অভিযোগ তুলেছেন। মমতাদি, আপনি যখন জিতেছিলেন, তখন কিন্তু এই ইভিএমই ছিল।’

অমিত শাহ আরও বলেন, ‘এই বাংলায় এখন সিন্ডিকেট রাজত্ব, ভাইপোর গুন্ডামির রাজত্ব চলছে। দিদি, আপনার সময় শেষ হয়ে আসছে। মতুয়ারা নাগরিকত্ব পাবেনই। কেউ আটকাতে পারবে না। বাংলা থেকে ৩০টি আসনে জয় হবে মোদিজির।’

Hot this week

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Topics

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

Related Articles

Popular Categories