Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পাঁচ শতাধিক শিক্ষার্থী গ্রেপ্তার

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে এ পর্যন্ত ৫৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে তাঁবু টানিয়ে ফিলিস্তিনের নিপীড়িত জনতার পক্ষে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে।

যেসব প্রতিষ্ঠান ইসরায়েলে বিনিয়োগ করছে এবং গাজা যুদ্ধে ইন্ধন দিচ্ছে তাদের কার্যক্রম বন্ধ করার দাবিতেই শিক্ষার্থদের এই আন্দোলন। গ্রেফতার হলেও শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

হার্ভার্ড, কলাম্বিয়া, ইয়েল, ইউসি বার্কলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বলছে, অনুমতি ছাড়া এসব বিক্ষোভ করার কারণে তারা পুলিশ ডাকতে বাধ্য হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে টেজার এবং টিয়ার গ্যাস ব্যবহার করছে পুলিশ। ঘোড়ার পিঠে চড়ে থাকা অফিসাররা বলপ্রয়োগের মাধ্যমে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ভণ্ডুল করেছে।

এর মধ্যে এমরি ইউনিভার্সিটিতে একজন অধ্যাপককে মাটিতে ফেলার এবং হাতকড়া পরানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পুলিশ একজন শিক্ষার্থীকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করছে। প্রফেসর ক্যারোলিন ফোহলিন তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন।

শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বলপ্রয়োগের নিন্দা করেছে
হিউম্যান রাইটস ওয়াচ ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। তারা বিক্ষোভকারীদের বাক স্বাধীনতার অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories