Wednesday, March 11, 2026
33.8 C
Kolkata

রাম-সীতাকে অবমাননার অভিযোগে পুনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ গ্রেফতার ৬

ধর্মীয় বিশ্বাসের অবমাননার অভিযোগে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটির সেন্টার ফর পারফর্মিং আর্টসের বিভাগীয় প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, হিন্দু দেবতা রাম, সীতা এবং লক্ষ্মণকে নিয়ে একটি নাটক মঞ্চস্থ করা হয়। সেই নাটকটি মঞ্চস্থ করতে বাধা দেয়
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের একটি দল। “জব উই মেট” নামের এই নাটকটি শুক্রবার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ওই নাটকের ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সীতা চরিত্রটি ধূমপান করছে ও অপমানজনক কথা বলছে।
শুক্রবার রাতে চতুরশ্রিংগি থানায় নাটকটির “আপত্তিকর এবং অবমাননাকর” বিষয়বস্তুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পুনে ইউনিট প্রধান হর্ষবর্ধন হারপুদে।
গ্রেফতার দত্তাত্রয় ভোলে ১৯৯৭ সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। তার সাথে গ্রেফতার হয়েছেন ওিই নাটকের লেখক ও পরিচালক, ভাবেশ রাজেন্দ্র। এছাড়াও গ্রেফতার হয়েছেন অভিনেতা জয় পেদানেকার, প্রথমমেশ সাভান্ত, হৃষিকেশ ডালভি ও যশ চিখালে।
গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 295A (ধর্মীয় বিশ্বাসের অবমাননা), 294 (অশ্লীল কাজ এবং গান), 143 এবং 149 (বেআইনি সমাবেশ), 147 (দাঙ্গা) এবং 323 (স্বেচ্ছায় আঘাত করা) অনুসারে অভিযোগ আনা হয়েছে।
এদিকে ঘটনা তদন্তে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়।
বিবৃতিতে বলা হয়, “যে কোনো ব্যক্তি, কিংবদন্তি বা ঐতিহাসিক ব্যক্তিত্বের প্যারোডি নিষিদ্ধ। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।”

Hot this week

ভোটার তালিকা থেকে বৈধ্য নাম বাদ পড়ার অভিযোগে বসিরহাটে বামেদের প্রতিবাদ কর্মসূচি

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে নতুন করে...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

Topics

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

হায়দরাবাদে কাজ করতে গিয়ে মৃত্যু, মালদায় ফিরল পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

মালদহ জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাগিচাপুর...

শিডিউল না দেখিয়ে কাজ করায় স্থানীয় বাসিন্দাদের চাপে বন্ধ রাস্তা নির্মাণের কাজ! ‘সিপিএম-এর ষড়যন্ত্র’ দাবি তৃণমূলের

কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের বেহাল দশায় নাজেহাল এলাকাবাসীরা।...

জ্বালানি সংকটের মাঝে বাংলাদেশের জন্য ভারত থেকে গেল ৫ হাজার টন ডিজেল, ছ’মাসে লক্ষ্য ৯০ হাজার টন!

বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল...

Related Articles

Popular Categories