Tuesday, March 10, 2026
30.7 C
Kolkata

জম্মু কাশ্মীরের আর্টিকেল ৩৭০ এখন ইতিহাস : দ্রৌপদী মুর্মু

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শতবর্ষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

বুধবার (৩১ জানুয়ারি) নতুন সংসদ ভবনে যৌথ সভায় গত ১০ বছরে মোদী সরকারের কাজের প্রশংসা করেছেন তিনি।

একটি দেশ তখনই দ্রুত গতিতে অগ্রগতি করতে পারে যখন এটি আগের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ভবিষ্যত নির্মাণে সর্বাধিক শক্তি প্রয়োগ করতে পারে বলেন তিনি।

মুর্মু বলেন, ‘গত দশ বছরে দেশ এমন প্রকল্পের সমাপ্তি দেখেছে যার জন্য মানুষ কয়েক দশক ধরে অপেক্ষা করেছিল। বহু শতাব্দী ধরে রামমন্দির নির্মাণের আকাঙ্ক্ষা ছিল এবং আজ তা বাস্তবে পরিণত হয়েছে।’

জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল ৩৭০ অপসারণ নিয়ে আশঙ্কা ছিল উল্লেখ করে তিনি বলেন সেগুলো এখন ইতিহাস হয়ে গেছে।

তিনি আরও বলেন, ভারত আগে ভঙ্গুর পাঁচ অর্থনীতির দেশের মধ্যে ছিল। কিন্তু গত ১০ বছরে সরকারের গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের কারণে দেশ এখন সঠিক পথে এবং সঠিক গতিতে চলছে। প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। আগে দেশে মূল্যস্ফীতির হার দুই অঙ্কে ছিল যা এখন ৪ শতাংশের মধ্যে রয়েছে।

প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও নীতিন গড়করি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ ও কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী অধিবেশনের সামনের সারিতে উপস্থিত ছিলেন।

Hot this week

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

Related Articles

Popular Categories