Friday, July 24, 2026
27.2 C
Kolkata

ভাঙ্গড়ের পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি, লরির ধাক্কায় বাইক চালক মৃত

ভাঙ্গড়, ১৮ অক্টোবরঃ ভাঙ্গড়ের এক পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়ে নলমুড়ি হসপিটাল মোড়ে একটি বাইকের সঙ্গে 10 চাকার লরি সরাসরি সংঘর্ষে প্রাণ হারান বাইক চালক। বিশেষ সূত্রে জানা যায় বাইক চালকের স্ত্রী হসপিটালে ভর্তি থাকায় তিনি সেখানে স্ত্রীকে দেখতে গিয়েছিলেন। হাসপাতাল থেকে ফেরার পথে বাসন্তী হাইওয়েতে উঠতেই এমন ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা ।

প্রত্যক্ষদর্শীর অভিযোগ দ্রুতগতিতে আসা লরিটি সরাসরি বাইকটিকে ধাক্কা মারে এবং বাইক চালক পড়ে গেলে শরীরের উপর দিয়ে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।

স্থানীয় মানুষজন দুর্ঘটনা কে কেন্দ্র করে রাস্তা অবরোধ করেন। দীর্ঘ দুঘন্টা রাস্তা অবরোধ করায় বাসন্তী হাইওয়ের মতো ব্যস্ততম রাস্তা অবরোধ হওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এলে অবরোধ উঠে যায়। স্থানীয় মানুষের অভিযোগ রাস্তায় বাম্পার না থাকায় প্রতিনিয়ত দ্রুত গতিতে গাড়ি যাতায়াত করে বিশেষত রাতে আরো গতি বেড়ে যায় যার ফলে এ দুর্ঘটনা। কিন্তু পাশেই হসপিটাল থাকায় সব সময় এলাকার মানুষের একটা ভিড় লেগেই থাকে যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় তারা প্রশাসনের কাছে দাবি করেন যত শীঘ্র সম্ভব রাস্তায় বাম্পার দিতে হবে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম বিশ্বজিৎ মন্ডল, ভাঙ্গড় থানার বাড়যুলি গ্রামের বাসিন্দা। পুলিশ গাড়িটিকে আটক করেছে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories