Sunday, July 26, 2026
26 C
Kolkata

বড় ধাক্কা খেল কংগ্রেস, দিল্লি প্রধান অরবিন্দর সিংয়ের পদত্যাগ

লোকসভা নির্বাচনের মধ্যে বড় ধাক্কা খেলো কংগ্রেস। কংগ্রেসের দিল্লি প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দর সিং লাভলি।

জানা গেছে, দিল্লিতে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেসের জোট বাঁধার ক্ষোভ থেকেই তিনি পদত্যাগ করেছেন।

রোববার সকালে কংগ্রেসের দিল্লি শাখার সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন তিনি। দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থরক্ষা করতে না পারার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অনেক এএপি মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে পাঠানো হলেও কংগ্রেস দলীয় কর্মীদের বিরোধিতার মধ্যে লোকসভা নির্বাচনের জন্য তাদের সাথে জোট গঠন করেছে।

উল্লেখ্য, অরবিন্দর সিং লাভলি দীর্ঘদিনের কংগ্রেস নেতা। মাঝখানে ২০১৭ সালের দিকে একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কয়েক মাসের মধ্যে প্রত্যাবর্তন করেন কংগ্রেসে। আম আদমি পার্টির প্রবল বিরোধী হিসাবে পরিচিত লাভলি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories