Friday, March 6, 2026
24.4 C
Kolkata

বিজেপি শাসিত দিল্লিতে পুলিশ মারফত কিডন্যাপ, দাবি করছে জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

দিল্লির মসনদে এখন বিজেপি সরকার। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসা মাত্র, আবারও ছাত্র নির্যাতনের ঘটনা সামনে উঠে আসছে। গতকাল সকাল সাতটা নাগাদ জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন ছাত্রকে গ্রেফতার করেছে দিল্লির ডবল ইঞ্জিন সরকারের পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, একদল পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালায়। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পুলিশ ডাকে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাবি করছে অন্য কথা। বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য অনুযায়ী, বিজেপি শাসিত দিল্লির পুলিশ কয়েকজন পড়ুয়াকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গেছে। তারপর থেকে তাঁদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গ্রেফতারির প্রতিবাদে প্রত্যক্ষদর্শী পড়ুয়ারা সংবাদমাধ্যমের কাছে পুলিশের এই অমানবীক আচরণের তথ্য তুলে ধরেছে। প্রত্যক্ষদর্শী পড়ুয়ারা জানিয়েছে, দিল্লী পুলিশের গাড়ি করে একদল পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এখনো জানানেই তারা এখন কোথায় আছে পুলিশ স্টেশনে রয়েছে। কাজেই পড়ুয়ারা এই ঘটনাটিকে দিল্লি পুলিশ ও জামিয়া বিশ্ববিদ্যালয় দ্বারা সুপরিকল্পিত কিডন্যাপিং বলে দাবি করছে।

স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদটাই একমাত্র পথ।
এই পথ অবলম্বনেই আবারো ভুক্তভোগী হলো পড়ুয়ারা। যাদের হাতে ভারতের ভবিষ্যৎ নির্ভরশীল বারবার তাদেরকেই কেন শাসকের রক্ত চক্ষুর মধ্যে পড়তে হয়? প্রশ্ন তুলছে সমাজের বিশিষ্টজনেরা।

২০১৯ সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। সেই সময় জামিয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র-ছাত্রীরাও প্রতিবাদে মুখর ছিলো। এই প্রতিবাদের মাঝে ১৫ ই ডিসেম্বর ২০১৯ সালে একদল পুলিশ আন্দোলন দমনের উদ্দেশ্যে লাইব্রেরীতে ঢুকে ছাত্রছাত্রীদের উপর অকথ্য অত্যাচার চালায়। এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে প্রত্যেক বছর (কোভিড সময় কাল ব্যতি রেখে) ১৫ ই ডিসেম্বর জানানো হয় প্রতিবাদ। স্বভাব সিদ্ধভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর ১৫ ই ডিসেম্বর ছাত্রদের জমায়েত এবং প্রতিবাদে নিষেধাজ্ঞা জারি করে। এরপরেই ঘটে যত বিপত্তি। পড়ুয়াদের একাংশ অভিযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মারফত আন্দোলনকারী পড়ুয়াদের বিজ্ঞপ্তি পাঠানো হয়, এতে তাদের পড়াশোনা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর পর ১০ ই ফেব্রুয়ারি থেকে জামিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যান্টিনে ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত বিক্ষোভ দেখাতে থাকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে আন্দোলনকারী পড়ুয়ারা ক্যান্টিনে ভাঙচুর চালিয়েছে। এরফলে কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। সুত্র মারফত জানা যাচ্ছে, গতকাল পুলিশ এসে,
শাজাহান, মিশকাত, সৌরভ, হজরত পরওয়ানা, জোগ্যেশ, হাবিব, উঠার, য়াগরাজ, গায়ত্রী, জ্যোতি, সাহিব, মুলায়ম, নামক পড়ুয়াদের গ্রেপ্তার করেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories