Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিজেপির জাতীয় সংগীত পাল্টানোর দাবিকে ধিক্কার সাধারণ জনগণ থেকে বুদ্ধিজীবীদের

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে বিজেপি নেতা সুব্রামানিয়াম  স্বামী দাবি করেছিলেন যে ,ভারতের জাতীয় সংগীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জন গণ মন’ কে বাদ দিতে হবে। যার জন্য, প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে শান্তিনিকেতন। ধিক্কার জানান সাধারণ জনগণ থেকে বুদ্ধিজীবীরা ।এ বিষয়ে  কড়া প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল এছাড়া ব্যক্তিগত বলে উড়িয়ে দেন।কংগ্রেস নেতা অধীর চৌধুরী এ ব্যাপারে তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন।

কবিগুরুর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা সবাই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এছাড়াও ঠাকুর পরিবারের তরফ থেকেও কঠোর নিন্দা জানানো হয়েছে এই প্রস্তাবের।

শান্তিনিকেতনের প্রাক্তন অধ্যাপক সুপ্রিয় ঠাকুর বলেন যে, এই প্রস্তাব দুঃখজনক ও অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন কবিগুরুর এই সঙ্গীতটিকে অনেক আলাপ আলোচনা ও ভেবে চিন্তেই জাতীয় সংগীত এর রূপ দেয়া হয়েছিল। এখন এর পরিবর্তে অন্য কিছু দেওয়ার কল্পনাও নিরর্থক।

উল্লেখ্য কয়েকদিন আগে বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী জাতীয় সংগীতে ‘সিন্ধু’ শব্দের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সংগীতটি বাদ দেয়ার দাবি করেছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে ভারতবর্ষ স্বাধীন হবার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধুদেশ আলাদা হয়ে গিয়েছিল কিন্তু তখনও ভারতের সংবিধান প্রণেতারা এই জাতীয় সংগীত নিয়ে যখন কোনো আপত্তি তোলেননি তখন সুব্রমনিয়ম স্বামীর এখনই আপত্তির যৌক্তিকতা কোথায়?

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories